শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
১৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হল । এ বছরের প্রতিপাদ্য-“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় ভাবে সমবায় দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনেরও সমবায় অফিসার ইয়াকুব আলী নেতৃত্বে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শিরিন সুলতানা।

সভায় বক্তব্য দেন সমবায় কর্মী সাবেক চরভদ্রাসন হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, হাজিগঞ্জ হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম, এসআই এনামুল খান, শিক্ষক ওয়াসেল শিকদার সাংবাদিক মেজবাহ উদ্দিন ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা প্রমুখ।

চরভদ্রাসন উপজেলা ৩৮টি সমবায় সমিতির নামে নির্দ্বিধায় চলছে সুদ কারবারি ব্যবসা।
বক্তারা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা ও স্বনির্ভরতা অর্জন। তারা সুদনির্ভর সমবায় থেকে বেরিয়ে এসে উৎপাদনমুখী, ন্যায্য বণ্টনভিত্তিক ও কল্যাণমুখী সমবায় গঠনের আহ্বান জানান।৩৮ টি সমবায় সমিতি বেপরোয়া ভাবে চলছে তাদের সুদি ব্যবসার কারবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com