সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা: | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসনে বিকল্প পরিচর্যায় অভিভাবক খুঁজে পেল পিতা-মাতাহীন ২শিশু।২৫শে আগস্ট চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারও উপজেলা শিশু কল্যাণ বোডে’ সভাপতি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে উপজেলা শিশু কল্যাণ বোর্ডে সদস্য সচিব উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদারের উপস্থিতিতে শিশু কল্যাণ বোড’ সভা অনুষ্ঠিত।
শিশু আইন ২০১৩ধারায়৮৪অনুযায়ী উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুদুটিকে বিকল্প পরিচর্যা দেওয়া হয়।
চরঝাউকান্দা ইউনিয়নে প্রাপ্ত সুবিধার বঞ্চিত২টি পিতা মাতাহীন শিশু গত ১৫দিনের অধিক সময়ে চরঝাউকান্দার গোপালপুর নদীর পাড় খেয়া ঘাটের সরকারি যাত্রী ছাউনিতে পরে থাকতে দেখেওই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার লাইলী বেগম চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান কে অবহিত করেন।ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদুমৃধা সংরক্ষিত ইউপি মেম্বার লাইলী বেগমের তত্ত্বাবধানে রাখতে চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা নির্দেশ দেন।
উপজেলা শিশু কল্যাণ বোর্ডে সভায় বিকল্প পরিচর্যা নেওয়ার আবেদনকারীদের আবেদন পরিবিক্ষিতে উপজেলাশিশু কল্যাণ বোর্ডের সভাপতি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনেরওসদস্য সচিব সমাজসেবা অফিসার জাহিদ তালুকদারের মাধ্যমে এবংচরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধাএবং চরহরিরামপুর ইউ পি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লার উপস্থিতিতে(১)সদরপুর উপজেলায় আকোটের চর ইউনিয়নে মৃত আরশেদ আলী খানের ছেলে কামরুল হাসান নয়া ডাংগি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওতার স্ত্রী খাদিজা খানম এর দম্পতির ঘরে জান্নাতুল( ৪) নতুন সন্তান হিসাবে বিকল্প পরিচর্যায় অভিভাবকের স্থান দিয়েছেন।(২)আকোটেরচর ইউনিয়নের নুরুল ইসলাম প্রমানিকের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন ওস্ত্রী নুসরাত জাহান দম্পতির ঘরে আব্দুল্লাহ (৩)বছর সন্তান স্থান দিয়েছেন।
এলাকাবাসী ওসুশীল সমাজ উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এমন মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com