শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে বিজয় দিবসে ‘বিজয় উৎসব’ নিয়ে ব্যঙ্গাত্মক ও হ য ব র ল সাংস্কৃতিক অনুষ্ঠান

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে বিজয় দিবসে ‘বিজয় উৎসব’ নিয়ে ব্যঙ্গাত্মক ও হ য ব র ল সাংস্কৃতিক অনুষ্ঠান
৩২

চরভদ্রাসনে বিজয় দিবসে ‘বিজয় উৎসব’ নিয়ে ব্যঙ্গাত্মক সংগীত পরিবেশন আসন বিন্যাসে ও হ য ব র ল সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধার পরিবর্তে সাংস্কৃতি অনুষ্ঠানের দেশপ্রেমের সংগীত পরিবেশন না করে, শেষ গানটি “”কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর” বিনোদনে ব্যঙ্গাত্মক মূলক -তামাশাকে প্রাধান্য দিয়েছে।

চরভদ্রাসন উপজেলা ওলামা পরিষদের ব্যানারেএকদল উলামা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ব্যঙ্গাত্মক ওকুরুচিপূর্ণ সংগীত পরিবেশনা আপত্তি জানিয়েছিল।

গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি যথাযথ দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধভিত্তিক সংস্কৃতিক অনুষ্ঠান না করে ব্যঙ্গাত্মক সংগীত ” কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর” অপ্রাসঙ্গিকট পরিবেশনা প্রদর্শিত হওয়ায় উপস্থিত অনেক দর্শকওউপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির নাম প্রকাশ না করার শর্তে এক নেতা অসন্তোষ প্রকাশ করে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মরণে এমন দিবসে এ ধরনের আয়োজন জাতির ইতিহাস ও চেতনাকে খাটো করেছে।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন সকাল ১১.০০ঘটিকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার স্থলের পর্দার পিছনে রাত৮.০০ঘটিকার সময়ে অশালীন কার্যকলাপ করছে বলে জানিয়েছেএক সংবাদ কর্মী। তিনি আরো জানিয়েছেন,১৮ বছরের নিচে দুজন ছেলে মেয়ের অসামাজিক কার্যকলাপের পরিচয়ওছবি এবং ভিডিও করতে গেলে দৌড়য়ে পালিয়ে যান।

স্থানীয় সচেতন মহল বলছেন, বিজয় দিবসের শিক্ষামূলক ও দেশপ্রেমে উদ্বুদ্ধকারী। কিন্তু বাস্তবে তা পরিণত হয়েছে সাধারণ বিনোদনমূলক অনুষ্ঠানে, যা মহান বিজয় দিবসের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।
আসন বিন্যাসে দেখা গেছে হ য ব র ল অবস্থা। সংরক্ষিত আসনে স্টিকার লাগিয়েছে সেখানে সিংহভাগ বিএনপি’র নেতারা সবাই প্রথম সারিতে বসা, তৃতীয় শ্রেণীর অফিসাররা প্রথম সারির গেজেটেড অফিসারদের অবস্থান দেখা গেছে পিছনে সারির কাতারে।বিভিন্ন দলের নেতাদের ওবয়োজ্যেষ্ঠ সিনিয়র সাংবাদিককে আসন বিন্যাস করা হয়নি।
আসনের অভাবে বিএনপি একটি অংশ সাংস্কৃতি অনুষ্ঠান ত্যাগ করেন চলে যান। যুবদল, ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এনসিপি অন্যান্য দলের কারো আসন বিন্যাসের স্টিকার দেখা যায়নি।
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির সদস্য মনজুরুল হক মৃধা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে আসন বিন্যাসে সুন্দর হয়নি।তিনিআরওজানান,যুবদল, ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের আসন রাখা উচিত ছিল । সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানওউপজেলা বিএনপি উপজেলা প্রস্তুত কমিটির সদস্য এজিএম বাদল আমিন জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান,ও১৬ ই ডিসেম্বর পালনের মেকানিজম সুন্দর হয়নি।
এ ব্যাপারে মানবাধিকার কর্মী, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর সদর উপজেলা শাখা সেক্রেটারি লায়ন হায়দার জানান, উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের এমন কর্মকান্ড থেকে বিরত থাকার দাবি জানিয়েছি।
এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন নাগরিক জানান, প্রশাসনের তত্ত্বাবধানে এমন আয়োজন হওয়ায় তারা আরও বেশি হতাশ হয়েছেন।

এ ঘটনায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন না ধরায় কার কার্যালয় ঘন্টা ব্যাপী অপেক্ষা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com