সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে সোমবার দুপুর ১২ টায় দুই দিন ব্যাপী বৃক্ষ মেলা-২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন উপস্থিত থেকে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন উড়িয়ে এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার,চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী। থানা সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও জাহাঙ্গীর কবির বেপারী প্রমূখ। জানা যায়, এ বছর উপজেলা বৃক্ষ মেলায় ফলদ, বনজ ও ঔষধী মিলে তিনটি ষ্টল সাজানো হয়েছে। ষ্টলগুলো দুইদিন ব্যাপী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছ। আগামী ২৩ সেপ্টেম্বর বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com