শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে ব্যবসায়ীদের নিয়ে ওসির আইনশৃঙ্খলা মিটিং

ফরিদপুর প্রতিনিধি   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে ব্যবসায়ীদের নিয়ে ওসির আইনশৃঙ্খলা মিটিং
৫৫

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজারে রোজার আগে ব্যবসায়ীদের নিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সন্ত্রাসীদের ব্যাপারে আলোচনা হয়। ২৩শে ফেব্রুয়ারি রবিবার চরহাজিগঞ্জ হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অফিস কক্ষে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরহাজীগঞ্জ হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ কবিরুল আলম।

এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য দেন, বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী, গোপাল চন্দ্র দাস, জিন্না বেপারী, জানে-আলম মোল্যা,আঃ হালিম মন্ডল, মোহাম্মদ প্রামানিক,প্রমুখ। ওসি রজিউল্লাহ খান বলেন,মাহে রমজানের আর মাত্র কয়েক দিন বাকি আছে, এ সময় এলাকায় চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পায়, সবাইকে একসাথে কাজ করতে হবে যাতে এই সময় কোনরকম আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে। সবাই এ ব্যাপারে একমত পোষণ করে, কোনভাবেই আইনশৃঙ্খলার অবনতি হতে দেয়া হবে না বলে সবাই ঘোষণা দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com