শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
৬৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মরণ করে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com