শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৩৭

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ ২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসেন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, নির্বাচন অফিসার স্বপন মাহমুদ, যুব উন্নয়ন অফিসার সেলিম খান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম

সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা,সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুবদলের সভাপতি মুজাফফর হোসেন জাফর সময় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com