সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসনের চর হরিরামপুরে ১৫০গ্রাম গাঁজা মাদকদ্রব্য সহ ১জন ১৪ ই অক্টোবর চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললার নেতৃত্বে একদল চৌকস পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রেফতার করে।
জানাগেছে,চরভদ্রাসনের চরহরিরাম পুর ইউনিয়নের চরসালেপুরের পশ্চিম এলাকায় শেখ হাকিম আলী ছেলে সেক সোলায়মান (২৭) কে ১৫০গ্রাম গাজা সহ চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললার নেতৃত্বে একদল চৌকস পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রেফতার করে।
গ্রেফতার প্রাক্কালে ছিলেন এসআই মাহমুদুল, এসআই ফরহাদ, এএস আই সোহেল, এএসআই শফিউল সহ সঙ্গী ও সোর্স।
চরহরিরামপুর নদীবেষ্টিত দুর্গম এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রভাব শালী মহলের ছত্রছায়া দীর্ঘদিন ধরে যুব সমাজ ধ্বংসের জন্য মাদক কারবার করে চলছে।
এদিকে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খান মাদক নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নে বদ্ধ পরিকর।
মাদকসহ গ্রেফতারকৃত সেক সোলামানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুদ্র করা হয়েছে। মামলানং৫।তা১৪/১০২৫ইং।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচাজ’ বলেন,মাদক নির্মূলে পুলিশ ব্যাপক তৎপর হয়েছে। তিনি আরো জানান, মাদক নির্মূলে পুলিশকে সংবাদ দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন এবং সকল স্তরের শ্রেণী পেশার সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com