শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জাতীয়ওস্বাধীনতা দিবস পালিত

সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা:   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জাতীয়ওস্বাধীনতা দিবস পালিত
৮৭

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে চরভদ্রাসন উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার -২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

সকালে সূর্যোদয়ের সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি মাধ্যমে আরম্ভ হয়। মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণ কারীদের বিএস ডাংগী ভাস্কর্য চত্তরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,ফায়ার সার্ভিস রেডরিসেন্ট সোসাইটি, আনসার ভিডিপি,বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। স্বাধীনতা যালি বের হয় ।
দ্বিতীয় পর্বে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে কুরআন তেলাওয়াত ওগীতা পাঠের মাধ্যমে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শান্তির পায়রা উড়িয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন উদ্বোধন করেন।
শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের সকলে দাড়ি এক মিনিট নিরবতা পালন করেন। চরভদ্রাসনথানার সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে ওবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়েউপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন ওচরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন বরণ করেন।

সকাল ৯টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ আয়োজন করা হয় মনোরম কুচকাওয়াজ ও ডিসপ্ল সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন

চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে উপজেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের পরিবেশিত নান্দনিক ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজন জুড়ে ছিল দেশাত্মবোধক আবহ, যা নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনাকে নতুন করে জাগ্রত করে।
বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনকারীদেরকে, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়।
ফরিদপুর ৪ আসনের সংসদ শহিদুল ইসলাম বাবুলকে সম্মাননা
ক্রেস্ট দিয়ে সম্মানীত করা হয় সংসদ সদস্য সদস্যর পক্ষে চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন,

“বীর শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীন দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ গড়তে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। চরভদ্রাসন বাসীর জন্য দিনটি ছিল দেশপ্রেমের এক অনন্য মিলনমেলা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com