শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন
২৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা স্বাধীনতা ভাস্কর্যে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে একের পর এক পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।

জানা যায়, শ্রদ্ধা নিবেদন পর্বে সর্বপ্রথম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চরভদ্রাসন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিক দল, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, ০৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা সাংবাদিক সমাজ, উপজেলা মানবাধিকার সংস্থা ও উপজেলা জাকের পার্টিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com