শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
৩৪

চরভদ্রাসন উপজেলার ঐতিহ্যবাহী রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার জনাব জালাল উদ্দিন। তবে বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পরিবর্তে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব যায়েদ হোছাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খন্দকার মোঃ মাকসুদুর রহমান এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এ. কে. এম. জাহিদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com