শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার :   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
১০

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। উদ্বোধনী খেলায় কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী ৪-১ গোলে ঢাকা ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে জয়ী হয়।

উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুস আলী প্রামাণিকের সহযোগিতায় চরভদ্রাসন ইয়ং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মোঃ আমজাদ প্রামাণিক, এবং বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস।

খেলাটি পরিচালনা করেন উপজেলার সাবেক যুবদল নেতা আব্দুল ওহাব মোল্যা। জানা গেছে, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় প্রথমার্ধে কুষ্টিয়ার দল ৩-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ঢাকা ইউনাইটেড ক্লাব একটি গোল করলেও কুষ্টিয়া দল আরও একটি গোল করে ৪-১ গোলে জয় নিশ্চিত করে।

টুর্নামেন্টের প্রধান রেফারি ছিলেন ফাহিম আহমেদ, সহকারী রেফারি হিসেবে ছিলেন মিনার বিশ্বাস ও নাসির হোসেন। ধারাভাষ্য প্রদান করেন মোঃ সাজ্জাত হোসেন সাজু, মোজাফ্ফর হোসেন জাফর ও মোঃ নজরুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com