ফরিদপুর জেলা প্রতিনিধি: | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুজাহিদ বেগ আজ চরভদ্রাসন উপজেলায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। এ সময় চরভদ্রাসনের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মুজাহিদ বেগ তার নারী কর্মী ও সমর্থকদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।
আলোচনা সভায় মুজাহিদ বেগ বলেন,
“আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে ফরিদপুর-৪ আসনের তিনটি উপজেলা—ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত নারী কর্মী ও সমর্থকরা তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে আগামীর নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com