ফরিদপুর জেলা প্রতিনিধি | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে পরিচালিত অভিযানে প্রায় ১২ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল এবং ৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়। অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায় কিছু অসাধু জেলেকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং ইলিশ মাছ একটা স্থানীয় মাদ্রাসা বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন পদ্মা নদীতে চালানো অভিযানে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ মাছ জব্দ হয়। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ মাছ স্থানীয় মাদ্রাসা বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com