শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে ২০১৩ এসএসসি ব্যাচের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   শুক্রবার, ২০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে ২০১৩ এসএসসি ব্যাচের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত
১১৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২০১৩ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ২৯তম রমজানে এক আন্তরিক ও আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার এমপিডাঙ্গি নদীর পাড়ের মনোরম পরিবেশে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে একত্রিত হয়ে তারা স্মৃতিচারণ, কুশল বিনিময় ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে আনন্দঘন সময় কাটান। পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগময় ও প্রাণবন্ত।

 

ইফতার মাহফিলের সার্বিক দায়িত্ব পালন করেন আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন এবং সাজ্জাদ হোসেন সাজু। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সুপরিকল্পিত ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও বন্ধুত্বপূর্ণ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com