শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৫খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৫খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৫খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সাড়ে ১০ টায় উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে বর্ণাঢ্য এক নৌ-র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পদ্মা নদীর বিভিন্ন জলমহাল ঘুরে এসে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশাস্ত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদপুর সদর সার্কেল) আজমীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী। “জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে” এ প্রতিপাদ্য বিষয়রে উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হারুনার রশিদ, ইউপি চেয়ারম্যান আজাদ খান, নৌপুলিশ ইনচার্জ নাছিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা শাহজাহান শিকদার, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী কাউছার খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মৎস্যজীবী আবুল কাসেম খান ও কামাল খান প্রমূখ।

জানা যায়, উপজেলা পদ্মা নদীতে কারেন্ট জাল ব্যাবহারকারী ও জাটকা নীধনকারী শতাধিক জেলে দিয়ে এ আলোচনা সভাটি সাজানো হয়। এসব অসাধু জেলেদের বিভিন্ন অযৌক্তিক দাবী দাওয়া সভায় তুলে ধরা হয়। পরে জেলেদের কিছু অন্যায্য দাবী দাওয়া সংশ্লিষ্টরা মাথায় রেখে আলোচনা সভাটি সমাপ্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com