শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলায় মদ পান করে স্বপ্না বাওয়ালী নামে এক স্কুলছাত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলায় মদ পান করে স্বপ্না বাওয়ালী  নামে এক স্কুলছাত্রীর মৃত্যু
১২

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মদ পান করে স্বপ্না বাওয়ালী (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপ্না উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ।  জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সাথে পূজামণ্ডপে ঘুরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে।

পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে তাদের নিকট মদ পানের কথা স্বীকার করে। বিষয়টি জানতে পেরে অসুস্থ স্বপ্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, এর আগে শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী মদ পানে অসুস্থ হয়ে মারা যায়। কাদের সাথে কখন তারা এই মদ পান করে সে রহস্যও এখনো জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com