সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা। | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | ২২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসন উপজেলায় লোহারটেক গ্রামে কাঠ ব্যবসায়ী রাজ্জাক শিকদাররের কাছে মেহগনি গাছ বিক্রি করে সে বিক্রিকৃত মেহগনি গাছ কাঁটতে না দিয়ে কথা কাটাকাটি করে পরে বাড়ি সংলগ্ন রাস্তায় ডেকে ১৭ জুন রাত১০.৩০ঘটিকায় দেশীয় অস্ত্রে কুপিয়ে যখম করে। জানাগেছে,চরভদ্রাসন উপজেলায় লোহারটেক গ্রামে মৃত চান্দা শিকদার ছেলে রাজ্জাক সিকদার দীর্ঘদিন ধরে গ্রামে ঘুরে ঘুরে মেহগনি সহ বিভিন্ন ধরনের মেহগনি গাছ ক্রয় করে বিভিন্ন মিলকার খানায় সেই গাছ বিক্রি করে সুনামের সহিত কাঠ ব্যবসায়পরিচালনা করছে। গত১৩ জুন বিএস ডাংগি গ্রামের হাশেম মৃধার ছেলে তোফাজ্জল মৃধার নিকট থেকে ৬০,০০০(৬০ হাজার) টাকায় মেহগনি গাছ ক্রয় করে চরভদ্রাসন উপজেলায় লোহারটেক গ্রামে মৃত চান্দা শিকদার ছেলে রাজ্জাক সিকদার (৫০) সেই ক্রয় কৃত মেহগনী গাছ কাটতে গেলে বাধা প্রদান করে।
এর কারণ চাইলে রাজ্জাক সিকদার কে তোফাজ্জল মৃধা বলেন গাছ অন্য জায়গায় বিক্রি করেছি। বিক্রি কৃত গাছ অন্য জায়গায় কেন বিক্রি করলেন এই নিয়ে তর্ক বিতর্ক হয়। এরই ধারবাহিকতায় রাজ্জাক শিকদারের লোহারটেক গ্রামে বাড়ির সংলগ্ন রাস্তায় বিএসডাঙ্গী গ্রামের হাশেম মৃধার ছেলে তোফাজ্জল (৩৭),ভাই তৈবুর রহমান মৃধাওনয়াডাঙ্গী গ্রামের গাজীর ছেলে ইয়াসিন সহ ৪/৫ জন,রাজ্জাক সিকদার (৫০) বাড়ি থেকে ডেকে ১৭ই জুন রাত সাড়ে দশটা রাস্তায় দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাজ্জাক শিকদারেরউপর হামলা করে।
রাজ্জাক শিকদারের আর্তচিতকারে স্ত্রী রেহেনা ওছোট মেয়ে শারমিন (১৭) এর উপর হামলা করে এবং তাদের গলায় থাকা একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত রাজ্জাক শিকদারকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ১১-৩০ টায় ভর্তি করা হয়েছে।ভর্তি রেজিস্টার নং৪০৭/৪। চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও সুশীল সমাজ এ ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com