শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলার গুপি শেখ ,ফরিদপুর সদরে খন্দকার মামুনুর রহমান, দুই বন্ধুর প্রাণ গেলো বাসচাপায়

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলার গুপি শেখ ,ফরিদপুর সদরে খন্দকার মামুনুর রহমান,  দুই বন্ধুর প্রাণ গেলো বাসচাপায়
১২

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, ফরিদপুর সদরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৪) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদরের খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ (৪৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাগামী মোটরসাইকেলে একটি বাস ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘাতক বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com