শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত চরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি):   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত চরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
৬৫

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত চরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

রোববার (৪ জানুয়ারি) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে এসব কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো—
৬নং ওয়ার্ড কুলনী (ভাটিশালেপুর),
২নং ওয়ার্ড কুলনী (শালেপুর মধ্য),
১নং ওয়ার্ড বালিরটেক (হাজার বিঘা কুলনী),
বাদশার খেয়াঘাটপাড় এবং
মাসুদ খানের হাট এলাকার বিভিন্ন স্থান।

শীতবস্ত্র পেয়ে খুশি চরের দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তারা জানান, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। মানবিক এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com