শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
৫৩

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানা-এর অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com