সিনিয়র রিপোর্টার আব্দুস ছালাম মোল্লা: | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উপজেলার বিসিআইসি,বিএডিসি খুচরা সার ডিলারদের সাথে উপজেলার কৃষিসম্প্রসারণে অধিদপ্তরের অধীনস্থ কর্মকর্তাদের সাথে ২২শে জুলাই সকাল সাড়ে ১১.০০ ঘটিকায় ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে একমত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন চরভদ্রাসন ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।
বক্তব্য রাখেন গাজিরটেক বিএডিসি সার ডিলার বিনয় কৃষ্ণ দাস, চর হরিরামপুর আসাদ, রিপোন মিয়া,চরঝাউকান্দা উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম লিটন , চর হরিরামপুর ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা কাউসার হোসেন, গাজীরটেক ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানিয়া বেগম,চরভদ্রাসন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুনুর রশিদ, সহকারি কৃষি সম্প্রসন কর্মকর্তা নীলকমল সন্ন্যাসী, প্রধান সহকারী রাসেল আহমেদ বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলার শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা।
উপজেলায় বিসিআইসি একজন,বিএডিসি চারজন সার ডিলার সহএবং খুচরা বিক্রেতা সহ৩১ জন ডিলার উপস্থিত ছিলেন।
উপজেলার সার ডিলারদের দেখা গেছে অব্যবস্থাপনায় সারও কীটনাশক বিক্রি করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সকল সার ডিলারদের সকল নিয়ম তান্ত্রিক মোতাবেক সার ও কীটনাশক বিক্রির উপরে গুরুত্ব আরোপ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com