শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ ও নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ ও নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ ও নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চর হরিরামপুর ইউনিয়নের মধ্য সালেপুর ও মাসুদ খারহাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন।

গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোলায়মানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সরোয়ার হোসেন বলেন, “দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’-তে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমে ভূমিকা রাখতে সকলকে আহ্বান জানাচ্ছি।” সমাবেশে বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচিতে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com