সিনিয়র রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের মা ইলিশ সংরক্ষণে জন সচেতনতা হীন ট্রান্স ফোর্স কমিটি ইলিশ প্রজনন মৌসুম চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ৩রা অক্টোবর রাত১২টা হতে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ২২দিন।
জানা গেছে, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এবছর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা কোন প্রোগ্রাম করেনি। চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব তার উদ্যোগে বিভিন্ন হাটবাজারে মিটিং করে ওমাইকিং করে ব্যাপকভাবে জনসচেতনতা করেছেন।কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জনসচেতনতার জন্য কোন প্রোগ্রাম করেনি। বিগত উপজেলা নির্বাহী অফিসারগণ এ ব্যাপার প্রোগ্রাম করে জনসচেতনতা করেছিলেন।
বাংলাদেশের সামুদ্রিক মৎস্য জলসীমা ও নদীতে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে রাষ্ট্রপতির আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস শাখা২এর উপসচিব সাইদা আক্তার পরাগ ২৪শে সেপ্টেম্বর স্বাক্ষরে।
মা ইলিশ সংরক্ষণে মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ সময়ে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের কে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দিয়ে আসছে।
মা ইলিশ সংরক্ষণে সকল শ্রেণী পেশা সর্বস্তরের জনসাধারণ সরকারি ভাবে নিষিদ্ধ মা ইলিশ প্রধান প্রজনন মৌসুমে সজাগ থেকে ইংলিশ প্রজনন বৃদ্ধিতে সহায়তা
করার এবং মা ইলিশ নিধন কারীদের আইন প্রয়োগকারীদের আইনের হাতে এবং আইনপ্রয়োগ কারীদের এগিয়ে আসে ইলিশ প্রজনন বৃদ্ধিতে সহায়তা করার অভিমত ব্যক্ত করেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, গত ৩০শে সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনএর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলার ট্রান্স ফোর্স কমিটি সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর কার্যালয় ঘরোয়া ভাবে মিটিং হয়েছে।তবে এপ্রতিবেদক প্রতিবছর ইলিশ সম্পদ সংরক্ষণে ব্যাপকভাবে মিটিং করে জনসচেতন করা হয়েছে ছিল এবার কেন হলো না? এমন প্রশ্নে এটা উপজেলা নির্বাহী অফিসারের বেপার। এতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলার ট্রান্স ফোর্স কমিটির নেগলেনসিতে ব্যাপকহারে মা ইলিশ নিধনের আশঙ্কা প্রকাশ করে অনেকেই অভিমত ব্যক্ত করেছে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার জানিয়েছে ফরিদপুর সদর উপজেলা সহ আটটি উপজেলা মৎস্য কর্মকর্তাদেরকে কঠোর ভাবে নিষিদ্ধ ঘোষিত সময়ে মা ইলিশ নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে জনসচেতনতা ব্যাপক প্রচারণা চালিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com