শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন গ্রামীণ ব্যাংকের পাশে মার্কেটে টানা দুদিন ভাংচুর-লুটপাট, আটক ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন গ্রামীণ ব্যাংকের পাশে মার্কেটে টানা দুদিন ভাংচুর-লুটপাট, আটক ৩
১১

ফরিদপুরের চরভদ্রাসন বাজারে গ্রামীণ ব্যাংকের পাশে নির্মাণাধীন মার্কেট ভবন ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে ভাঙচুরে ব্যবহৃত সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার সন্ধ্যার পর চরভদ্রাসন বাজারের গার্লস স্কুল রোডে নির্মাণাধীন ভবনে ২০ থেকে ২৫ হামলা ও ভাংচুর করে। এ ঘটনার একদিন আগে শুক্রবার দুপুরে একই এলাকায় গ্রামীণ ব্যাংকের সাথের তালাবদ্ধ একটি টিনের ঘর একাংশ ভাংচুর করে ভিতরের আসবাব, টিনের বেড়া, লোহার গ্রিল স্থানীয় সবার সামনে দিয়ে ভ্যানে করে লুট করে নিয়ে যায় মার্কেট ভবন ভাংচুরে অভিযুক্ত সুজন মন্ডল সহ কয়েকজন। দেশীয় অস্ত্র নিয়ে এ ঘটনা ঘটানোর কারণে তাদেরকে তখনও কেউ কিছু বলতে সাহস পায়নি।

মার্কেট ভবনটির সামনে এবং ওই টিনের ঘরের সাথেই রয়েছে গ্রামীণ ব্যাংক। এসব ঘটনার পর গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিয়ে শংকিত স্থানীয়রা। তাদের দাবি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা।

নির্মাণাধীন খবনের মালিক গোলাম মোস্তফা থানায় অভিযোগ করেছেন।

গোলাম মোস্তফা জানান, ২০ থেকে ২৫ জন স্থানীয় ও ভাড়াটিয়া সন্ত্রাসী তার নির্মানাধীন ভবন ভাংচুর করে লুটপাট করে। সেসময় তিনিসহ চরভদ্রাসন বাজারের বেশ কয়েক সেখানে গেলে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার থাকার সময়ে ওই রাসেল মন্ডলের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চলতো। আর সরকার পরিবর্তনের পরও এলাকায় রাসেল মন্ডল তার বাহিনী নিয়ে বিভিন্ন অপকর্ম করে আসলেও সে সবসময়ই থাকছে ধরাছোঁয়ার বাইরে।

গোলাম মোস্তফার অভিযোগ শুক্রবারের লুটপাটের ঘটনায় পুলিশ যদি ব্যবস্থা নিতো তবে ওই সন্ত্রাসীরা পরেরদিনই এমন অপরাধ করার সাহস পেতো না।

এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রায়হান হোসেন বাবু, শেখ বিজয় ও রাজু মন্ডল নামের ৩ জনকে আটক করে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ভাঙচুরে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com