শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন পদ্মাপুলকে দর্শনার্থীদের ভিড়

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন পদ্মাপুলকে দর্শনার্থীদের ভিড়

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী  পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র ‘পদ্মাপুলক’। ঈদুল আজহাকে কেন্দ্র করে এ পর্যটন কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এখানে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ‘পদ্মাপুলক’। ঈদের পঞ্চম দিন বুধবার (১১ জুন) বিকেলে সদর উপজেলার এমপি ডাঙ্গী  পদ্মার পাড়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। কেউ বা পরিবার-পরিজন নিয়ে আবার কেউ বন্ধুদের সাথে এসেছে পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পদ্মাপুলকে এসেছেন।

ঈদকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অস্থায়ী বিভিন্ন খাবারে দোকান, খেলনার দোকান,কসমেটিক্সের দোকান। এছাড়াও শিশু ও কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ইঞ্জিন চালিত ম্যাজিক বোটসহ বিভিন্ন প্রকার রাইড। পদ্মার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা কেউ তুলছেন সেলফি, কেউ ঘুরছেন ইঞ্জিন চালিত নৌকাতে। আবার অনেকে নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছেন। দর্শনার্থী রফিক, সাজ্জাদ, সাদিকুল, অন্তর, ফয়সাল, রাতুলসহ একাধিক দর্শনার্থী বলেন, চরভদ্রাসনের একমাত্র বিনোদন কেন্দ্র বা পর্যটক কেন্দ্র বলতে এই এমপি ডাঙ্গী  পদ্মার পারটাই রয়েছে।

ঈদ কিংবা যেকোনো উৎসবে দর্শনার্থীরা এখানে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আসে। পদ্মার পাড়ে সৌন্দর্য বর্ধনের জন্য প্রশাসনের আরও কাজ করা উচিত বলে আমরা মনে করি। বৃষ্টি হলে এখানে পর্যটকদের দাঁড়ানোর জন্য ছাউনি নেই। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজর দেওয়া উচিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com