শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চলন্ত ট্রেনে টিকটকে ভিডিও করতে গিয়ে ছাদ থেকে ছিটকে পড়ে দুজনে মৃত্যু, দুজন আহত

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ০২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত ট্রেনে টিকটকে ভিডিও করতে গিয়ে ছাদ থেকে ছিটকে পড়ে দুজনে মৃত্যু, দুজন আহত
১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনায় তারেক (২২) নামে আরও এক যুবক মারা গেছেন।বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় গঙ্গাসাগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিল্লাল মিয়ার ছেলে।কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেক কসবার বাসিন্দা।তবে এ ঘটনায় আরেও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানান, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক করছিলেন। ব্রিজের উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যান।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com