শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময়

মুহাম্মদ কাইসার হামিদ:   |   শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময়
১০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলমান পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত মতবিনিময় করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ-আলম।

মতবিনিময়কালে উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত সহ বিএনপি নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে কুলিয়ারচরের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. শরীফুল আলমের নির্দেশে তারা উপজেলা ব্যাপী মাইকিং করে সকলকে শান্ত থাকার আহবান করেন এবং কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, বাজার, বাসস্ট্যান্ড বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করনে পাহারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দফায় দফায় মতবিনিময় সভা করেন।  এসময় নেতৃবৃন্দ আরও বলেন, তাদের দলের কেউ যদি কোন রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে বা কোনো রকম অপরাধ মূলক কর্মকাণ্ড লিপ্ত হয় তবে তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না এবং দল থেকে বহিষ্কার করা হবে।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের পেশাগত দ্বায়িত্ব পালন করে যান, আমরা আপনাদের সার্বিক ভাবে সহয়তা করবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com