শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চলে গেলেন এক দরদী শিল্পপতি

এস এম নওশের:   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলে গেলেন এক দরদী শিল্পপতি

রতন টাটা ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ টাটা ইন্ডাস্ট্রির সাবেক কর্নধার গত কাল ৯ অক্টোবর মুম্বাই এর এক হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি থাকা অবস্থায় পৃথিবী থেকে চিরবিদায় নেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধান উপদেস্টা ড মুহাম্মদ ইউনুস সহ পৃথিবীর অন্যান্য রাস্ট্রপ্রধান গন।

রতন টাটার জন্ম ১৯৩৭ সালে।তার মাত্র দশ বছর বয়সে তার বাবা মার বিচ্ছেদ হয়।তিনি দাদা দাদুর কাছে প্রতিপালিত হন।অত্যন্ত মেধাবী এই রতন টাটার প্রাথমিক শিক্ষা ভারতের নামকরা কনভেন্ট স্কুলে হলেও পরবর্তী তে তিনি উচ্চ শিক্ষায় আমেরিকা যান এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারে তিনি ব্যাচেলর এবং পরবর্তী তে হার্ভার্ট বিজনেস স্কুল থেকে মাস্টার্স শেষ করেন।তিনি ১৯৬১ সালে টাটায় যোগ দেন এবং ৯১ সাল থেকে তিনি এর কর্নধার হিসেবে টাটার হাল ধরেন। এবং টাটা কে নতুন উচ্চতায় নিয়ে যান।তার সময়ে তিনি বৃটেনের বিখ্যাত মোটর কোম্পানি জাগুয়ার এবং চা কোম্পানি টেটলির সাথে চুক্তি বদ্ধ হোন।বর্তমানে টাটার সম্পদের পরিমান কয়েক শ বিলিওন ডলার।এবং শেয়ার মার্কেটেও টাটা তার শক্ত অবস্থান ধরে রেখেছে বহু বছর।

ব্যক্তিগত জীবনে চিরকুমার এই রতন টাটা অত্যন্ত বিনয়ী দানশীল এবং মানবিক গুন সম্পন্ন একজন ব্যাক্তিত্ব ছিলেন।তিনি বলতেন যে ব্যবসার ভেতরে মানবিকতা নেই সেটা কোন ব্যবসা নয়।তিনি কর্নেল ইউনিভার্সিটি কে কয়েক মিলিওন ডলার অনুদান দিয়েছিলেন মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের জন্যে।এছাড়াও ভারতের বিখ্যাত প্রতিসঠান আই আই টি বম্বে কেও কয়েক মিলিওন ডলার তিনি দান করেন এর উন্নয়ন কল্পে।তিনি নানা রকম সামাজিক কর্ম কান্ডে জড়িত ছিলেন।

তিনি ভারতের সাধারন জনগনের জন্যে গাড়ি কে হাতের নাগালে আনতে মাত্র এক লাখ রুপি দামের টাটা ন্যানো গাড়ি তৈরি করেন।এই ক্ষনজন্মা মানুষ টি কে বিনম্র শ্রদ্ধা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com