শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁদপুরে মেহেদী হাসান রাফির উদ্যোগে ছাত্র আন্দোলন-এনডিএম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুরে মেহেদী হাসান রাফির উদ্যোগে ছাত্র আন্দোলন-এনডিএম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 
৩০

চাঁদপুরে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে ছাত্র আন্দোলন (এনডিএম)-এর উদ্যোগে এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র আন্দোলন (এনডিএম) চাঁদপুর জেলার আহ্বায়ক মেহেদী হাসান রাফির বিশেষ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। মাহফিলে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও ছাত্র আন্দোলন (এনডিএম) চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের কল্যাণ কামনা এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ছাত্র আন্দোলন (এনডিএম) চাঁদপুর জেলার আহ্বায়ক মেহেদী হাসান রাফি তাঁর বক্তব্যে বলেন, “জননেতা ববি হাজ্জাজ আমাদের তরুণ সমাজের আইডল। তাঁর দূরদর্শী নেতৃত্বে ছাত্র আন্দোলন (এনডিএম) আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, উনার নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব। দেশের মানুষের অধিকার আদায়ে তরুণ সমাজ রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন এবং জনকল্যাণমূলক কাজে ছাত্র আন্দোলন (এনডিএম)-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইএইচপি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com