আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ২৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সুন্দরগঞ্জে সার্টিফিকেট সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে স্কুল শিক্ষকের দ্বায়েরকৃত মামলায় স্হায়ী জামিন লাভ করেছেন সাংবাদিক একেএম শামছুল হক।
আসামীপক্ষের সহকারী আইনজীবি মুকুল মিযার মাধ্যমে বিজ্ঞ কৌশুলি নওশাদ, মাহাফুজার রহমান, জাহেদুর রহমান (রকি) বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে রোববার (১৭ আগষ্ট) স্হায়ী জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম স্হায়ী জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিগত২০২৪ সালে ২৪ আগষ্ট অনলাইন পোটাল জিনিউজ২৪ ডটকমে প্রকাশিত “এসএসসি’র জ্বাল সার্টিফিকেট দিয়ে চাকরী” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে শিক্ষক আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস সাংবাদিক শামছুল হকের বিরুদ্ধে কোটে চাঁদাবাজিসহ মানহানী মামলা দায়ের করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com