ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর : | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈশা ফিলিং স্টেশনের মালিক শাহ গাজী ইকবালকে চাঁদা না দেয়ার কারনে তেলের পাম্প বন্ধ ও প্রাননাশের অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবনকে আটক করেছে যৌথ বাহিনী। হোসেনপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে উপজেলার শাহেদল ইউনিয়নের হোসেনপুর কিশোরগঞ্জ সড়কের দাপুনিয়া এলাকায় অবস্থিত ঐ পাম্পের মালিককে বিগত কিছুদিন যাবৎ স্থানীয় রামপুর এলাকার বিল্লাল হোসেন (৩৫) সহ কতিপয় দুর্বৃত্ত মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। পাম্প মালিক তাদেরকে ভয়ে ৫০ হাজার টাকাও দিয়েছিল।
কিন্তু বিগত ৫ ফেব্রুয়ারী ঐ দুরবৃত্তরা আবারও ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু মালিক পক্ষ চাঁদা না দেয়ায় তারা জোরপূর্বক পাম্প বন্ধ করে দেয় এবং ঐ দিন রাতে পাম্পের মালিকের ০১৭১২-৯৯১৩৫৯ নম্বরে ফোন দিয়ে তাকে গালাগালি করে এবং চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় পাম্প মালিক হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১ টার দিকে আসামী বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে আসামীকে আদালতে প্রেরন করেছে । এ ব্যাপারে ঈশা ফিলিং স্টেশনের মালিক শাহ গাজী ইকবাল বাদি হয়ে হোসেনপুর থানায় একটি মামলা করেছেন, মামলা নং- ৪ তারিখ-৬-২-২০২৬ইং ধারা ৩৮৫/৩৮৬/০৪ পেনাল কোড।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com