শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী রিতা গাঁজাসহ গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী রিতা গাঁজাসহ গ্রেফতার
২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ী রিতা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে রিতা বেগমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসা. রিতা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মো. রবিউল শেখের মেয়ে।

সদর মডেল থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ জানতে পারে যে, বারঘরিয়া কাজিপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে।

পরে সদর মডেল থানার এসআই এনামুল ও এএসআই সামিউর ইসলামের নেতৃত্বে কাজিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই সময় পুলিশ দেখে বাড়ির অনান্য মাদকব্যাবসায়ী রবিউল, শিরিন পালিয়ে যায় ও রিতা মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে এবং তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া তথা ২৫০ গ্রাম মাদক গাঁজা জব্দ করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছেন একটি সংঘবদ্ধ চক্র। তার প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং সেই সংঘবদ্ধ চক্রের মাদক ব্যাবসায়ী রিতাকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানায় মাদক আইনের ৩৬(১) ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া সংঘবদ্ধ চক্রের অনান্য মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ওসি রইস উদ্দিন।

উল্লেখ্য, রিতা বেগমের পরিবার তথা তার পিতা ও মাতা রবিউল শেখ ও শিরিন বেগম বারোঘরিয়া কাজিপাড়া এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যাবসায়ী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com