শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
৫৬

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে (শিবগঞ্জ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মাওলানা কেরামত আলী দাঁড়িপাল্লা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল হালিম ছুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মনিরুল ইসলাম হাতপাখা, ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা মোমবাতি, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন লাঙল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ -২ (নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট):বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. আমিনুল ইসলাম ধানের শীষ, জামায়াতে প্রার্থী মিজানুর রহমান দাঁড়িপাল্লা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি . সাদেকুল ইসলাম কাস্তে প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ  মো. ইব্রাহিম খলিল হাতপাখা, জাতীয় পার্টির খুরশিদ আলম লাঙল প্রতীক।

চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনে (সদর) :বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মো. হারুনুর রশিদ ধানের শীষ প্রতীক, জামায়াতে প্রার্থী নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম ট্রাক প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক জেএসডির মো. ফজলুর ইসলাম খাঁন তারা প্রতীক পেয়েছেন। বরাদ্দের আগে প্রার্থীদেরকে আচরণবিধি সম্পর্কে অবগত করে মেনে চলার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

ভোটারদের পাশাপাশি প্রার্থীদেরও সহযোগিতা দরকার। সুন্দর নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ও অন্যান্য প্রার্থী ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com