শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত
৬৭

আসন্ন পবিত্র ঈদুল আযহায় কোরবানিকৃত পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং চামড়া শিল্পে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির লবণ ও চামড়া সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসকের অনুমতিক্রমে সভা পরিচালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম।

সভায় আসন্ন ঈদে চামড়া চোরাচালান প্রতিরোধ, বাজারে লবণের কৃত্রিম সংকট দূরীকরণ, চামড়ার গুণগত মান বজায় রাখতে দ্রুত লবণ প্রয়োগ নিশ্চিতকরণ এবং চামড়া ও লবণ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর ট্রাফিক শাখার টিআই-২ মোঃ আজিজ ফেরদৌস (পুলিশ সুপারের প্রতিনিধি) এবং বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম। এছাড়াও জেলা সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, নিরাপদ খাদ্য কর্মকর্তা, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএনসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খাইরুল ইসলাম, জেলা চামড়া ব্যবসায়ী সমিতি ও লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে চামড়ায় পর্যাপ্ত লবণ প্রয়োগ নিশ্চিত করা গেলে কোরবানির চামড়ার অপচয় কমবে এবং দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com