শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে গণ পিটুনিতে মাদককারবারী নিহত

বদিউজ্জামান রাজাবাবু:   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে গণ পিটুনিতে মাদককারবারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় মসজিদের ইমাম সহ ২ জনকে কুপিয়ে জখম, পালানোর সময় হামলাকারী যুবক গণপিটুনিতে নিহত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।
নিহত মিজু সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

অপরদিকে আহতরা হচ্ছেন, একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও তার সঙ্গে থাকা হারুনুর রশিদকে ছুরিকাঘাত করেন মিজু।একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, প্রথমে মাওলানা হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন মিজানুর রহমান মিজু। এ সময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিলে মিজু তাকেও কুপিয়ে আহত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com