শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ডিভোর্স দেয়ার হুমকি দেয়ায় নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে আলাদা করে দিয়েছে ক্ষুব্ধ স্ত্রী তাসলিমা। রোববার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী রায়হান আলী। আহত রায়হান আলী সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ আটক করেছে তাসলিমা খাতুনকে। আটক তাসলিমা খাতুন সদর উপজেলার মিরেরচরা গ্রামের আকরাম আলীর মেয়ে। পুলিশ জানায়, রায়হান আলী তাসলিমা খাতুনকে সম্প্রতি প্রেম করে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলেন।

এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ সম্পূর্ণ কেটে দেয়। রায়হানের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। সকালে পুলিশের হাতে তাসলিমাকে সোপর্দ করা হয়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার,এ.এন.এম ওয়াসিম ফিরোজ আমাদের বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com