শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে ১জনকে পিটিয়ে হত্যা 

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে ১জনকে পিটিয়ে হত্যা 
২৩১

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৪) নামে ১জনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ট্যাপের পানি আনতে গেলে নাসির উদ্দিনের সাথে পার্শ্ববর্তী নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোঁঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত নাসির উদ্দীন বাসু হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় জড়িত অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি নূরে আলম।

ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com