শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝাপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝাপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
১৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেলিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজার মেয়ে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিনা রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিলেন। এ সময় রহনপুরগামী একটি লোকাল ট্রেন সেখানে পৌঁছালে তিনি হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনচালকের বরাতে জানা গেছে, তরুণীটি ফোনে কথা বলছিলেন এবং হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। চালক একাধিকবার হর্ন দিলেও তিনি সরেননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com