শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে বিদেশী মদ-ফেনসিডিলসহ গ্রেফতার-৩

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে বিদেশী মদ-ফেনসিডিলসহ গ্রেফতার-৩
১১

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র পৃথক পৃথক অভিযানে বিদেশী মদ-ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার হয়েছে। বুধবার (২৯ মে) গভীর রাতে চালানো এই পৃথক অভিযানে ১০ বোতল বিদেশী মদ এবং ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর চিমটাপাড়ার মৃত শামসুল হক এর ছেলে মোঃ জুয়েল রানা (৩২), দেবীপুরের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বশির আহমেদ (২৩) এবং জেলার শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারীর মৃত মাহিদুর এর ছেলে মোঃ সুমন (২৮)।

জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ’র  তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবির একটি দল ২৮ মে রাত পৌনে ১০টার দিকে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর রিয়াজ মোড়ল এর বাঁশঝাড়ের মধ্যে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা, মোঃ বশির আহমেদ কে ১০ বোতল বিদেশী মদ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

এছাড়া অপর এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ২৮ মে  রাত পৌনে ১২ টার দিকে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুমন কে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এঘটায় পৃথক পৃথক থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com