শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার
৫২

আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আর থাকছে না নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’। আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

 

সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

 

সভায় জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা এখন অনেক বেশি সচেতন ও পেশাদার। ফলে আগের মতো নির্ধারিত সময় বেঁধে দিয়ে আম সংগ্রহের প্রয়োজন নেই। তিনি জানান, এ জেলার আম অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা দেরিতে পাকে এবং এলাকাভেদে পাকার সময়েও পার্থক্য দেখা যায়। তাই যে আম যখন স্বাভাবিকভাবে পরিপক্ব হবে, তখনই তা বাজারজাত করার বিষয়ে সবাই একমত হয়েছেন।

 

তবে অপরিপক্ব বা কাঁচা আম বাজারে বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

 

সভায় আম বিক্রির পরিমাপ পদ্ধতি নিয়েও আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেট্রিক পদ্ধতি কার্যকর রাখতে পাশের আম উৎপাদনকারী জেলাগুলোর সঙ্গে সমন্বয় করে যৌথ সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

 

এ সময় সভায় আমবিজ্ঞানী, কৃষিবিদ, আমচাষি, ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com