বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁপাইনবাবগঞ্জে পাঠক প্রিয় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম হোসেন এর সঞ্চালনায় ও এসোসিয়েশনের মহাসচিব ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধ ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি, আবুল হোসেন, নাচোল উপজেলা প্রতিনিধি দৈনিক ডেইলি আর্থ মোস্তাফিজুর রহমান পলাশ , গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি, সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য বিপ্লব হাসান, এবং জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫৩ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com