শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে পাহাড় ও ফসলী জমির মাটি কাটার মহোৎসব চলছে

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে পাহাড় ও ফসলী জমির মাটি কাটার মহোৎসব চলছে
৬৬

চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং ও হোসেন ডাইং এলাকায় পাহাড় ও ফসলী জমির কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ এক্সাভেটর মেশিন জব্দ করেছে প্রশাসন। সোমবার (৫ জানুয়ারী) দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

জানা যায়, গত প্রায় ২০ দিন ধরে বাবু ডাইং এলাকায় থাকা প্রাকৃতিক টিলা ও পাহাড় কাটছিল নয়াগোলা এলাকার স্থানীয় ভূমিদস্যু ফারুক হোসেন। পাশাপাশি হোসেন ড্যাং এলাকায় ফসলী জমির টপ সয়েল বা উপরিভাগ কাটছিল তারা। এনিয়ে অভিযোগ পাওয়ার পর অভিযানে যায় স্থানীয় প্রশাসন। এসময় মাটিভর্তি গাড়ি ও এক্সাভেটর মেশিন ফেলে পালিয়ে যায় ভূমিদস্যুরা। পরে এসব গাড়ি ও মেশিন জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় জড়িতরা পালিয়ে যায়। পরে মাটিভর্তি ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন জব্দ করে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com