শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ সমিতি

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ সমিতি
৬০

চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শুক্রবার (২২ আগস্ট) জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে সাধারণ সম্পাদক জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারিদিকে শুধু পানি আর পানি থাকার কারণে তাদের কোন কাজ নেই। তারা অসহায়, না খেয়ে দিন পার করছে। আর তাই আমরা অসহায় এই মানুষদের সাহায্যার্থে ত্রাণের বিতরণকৃত ১২ শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি।

এছাড়াও আগামীকাল শনিবার জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া এবং শান্তিনগর হাট এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করাসহ অসহায় মানুষদের মাঝে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com