শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যান মারা গেছেন

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যান মারা গেছেন
৫৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির ছাদ থেকে পড়ে বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলামের (৫৫) মারা গেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, পরিবারের সদস্যরা শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহিদুলের আকস্মিক মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শহিদুলের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ তারিক আহমেদ, গোমস্তাপুর উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ সব চেয়ারম্যান শোক জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com