শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বাংলা মদ আটক 

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   রবিবার, ০৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বাংলা মদ আটক 
১৬

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিশেষ আভিযানে ৯ মার্চ ভোর রাতে বিশেষ কায়দায় গোপন কক্ষে লুকানো অবস্থায় বিপুল পরিমান বোতল জাত, ড্রাম দেশীয় মদ সহ উদ্ধার করলেও আসামীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাসা তল্লাশী করলে ঘরের একটি গোপন কক্ষে থেকে বিপুল পরিমাণ বোতল জাত ও ড্রামে দেশীয় মদ আটক করা হয়।

জানা যায় বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এই কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রয় করা হতো।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com