শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবীতে হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের মানববন্ধন

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবীতে হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের মানববন্ধন
২৭

দৈনিক ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণ সহ হোটেল রেস্তরাঁ শ্রমিকদের রাষ্ট্র প্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন সবুজ এর সঞ্চালনায় সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ সাইদুর রহমান।

এ সময় বক্তারা বলেন, আমরা দৈনিক ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণ সহ বিভিন্ন দাবী করে ট্রেড ইউনিয়নের পক্ষ হতে এ ব্যাপারে বহুবার, বহুভাবে মালিক সমিতি নেতৃবৃন্দ এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী কার্যালয়ে আবেদন-নিবেদন করিয়াও কোন ফল পাইনি, শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী দাওয়া ও নুন্যতম সুযোগ-সুবিধা যেমন-ছবিসহ পরিচয় পত্র প্রদান, মজুরী বৃদ্ধি ও৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণ করার ব্যাপারে, আমরা যখনই মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করেছি।

তখনই তারা ছোট রেস্তোরাসমূহকে সামনে এনে ব্যবসা খারাপ ইত্যাদি কুযুক্তি দিয়ে শ্রমিকদের বেঁচে থাকার এই নুন্যতম দাবীসমূহ পাশ কাটানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। অথচ চাঁপাইনবাবগঞ্জ এলাকার বড় ও মাঝারি রেস্তোরাসমূহ ব্যবসা সফল প্রতিষ্ঠান। এমতাবস্থায় আমাদের দাবী সামর্থবান রেস্তোরাসমূহের মালিকগণ যাতে শ্রমিকদের নুন্যতম অধিকারসমূহ বাস্তবায়ন করেন। ইতোপূর্বে ১২/০৭/২০২২ ইং তারিখে আপনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছিল যার স্মারক নং-৯ (৭)২০২২। কিন্তু সে মোতাবেক কোনো প্রকার পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। বিধায় বিষয়টি যথাযথ গুরুত্বসহকারে বাস্তবায়নের মাধ্যমে হোটেল শ্রকিমদের রাষ্ট্র প্রদত্ত নায্য অধিকারসহ মানবিক জীবনযাপনের ব্যবস্থা গ্রহণে জন্য সরকারের সূদর সৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com