শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে গাছে বাসের ধাক্কা-আহত ৪

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে গাছে বাসের ধাক্কা-আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কা লেগেছে। এ সময় ভ্যানের চালকসহ ৪ জন আহত হয়েছে।  রোববার (২২ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সিসিডিবি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শংকরবাটি বটতলাহাট এলাকার ফারুক (৫৫), মো. মোরসালিন (২৪), নাচোল উপজেলার মাঠপাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে তরিকুল ইসলাম (৫১), মৃত নুর নবীর ছেলে সোহেল (৩৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, শ্যামলি পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ সিসিটিবি এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি ভ্যানের চালক-যাত্রীদের বাচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহি বাসটি সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ভ্যান ও বাসের ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়।  এ সময় ফারুক ও মোরসালিনের শারিরীক অবস্থা গুরতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com