শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর-মালোপাড়ার মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে অজ্ঞত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৪০ বছর। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহটি ২৫০ শয্যাবিষ্ট জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com