শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে  অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।  বুধবার রাতে দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায়  মহানন্দা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল জানান, রহনপুর থেকে একটি মরদেহ ভাসতে ভাসতে যাদুপুর দুর্গাপুর ঘাট এলাকায় আসে।

পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত জানান, বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি তদন্ত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com